বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড ও জরিমানা

By Meherpur News

April 28, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে আরিফুল ইসলাম নামের এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার রাতে মেহেরপুর শহরের গড়পুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি টিম অভিযানটি পরিচালনা করে।

অভিযান চলাকালে গাঁজা সেবনরত অবস্থায় আরিফুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের মিজারুলের ছেলে।