বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে মেন্টর তৈরির কর্মশালা অনুষ্ঠিত

By Meherpur News

June 16, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ‘মেন্টর তৈরি বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাহিম এবং সরকারি শিক্ষক মাবুদ আলী।

বক্তারা মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয় এবং সমাজে সচেতনতা ছড়িয়ে দিতে দক্ষ মেন্টর তৈরির প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়।