মেহেরপুর নিউজ:
বর্ণাঢ্য র্যলি, আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মধ্য দিয়ে মেহেরপুরে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন এর সভাপতিত্বে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় “মাদকের আগ্রাসন দৃশ্যমান,প্রতিরোধেই সমাধান “শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শামীম ভূঁইয়া, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, ইসলামিক ফাউন্ডেশন এর উপ পরিচালক সিরাজুম মনির, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক আবুল হাশেম। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যলি বের করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শামীম ভূঁইয়ার নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে বাদ্দের তালে তালে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অন্যদের মধ্যে পুলিশ সুপার এস এম নাজমুল হক,পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা কমান্ড আনসার ভিডিপি প্রদীপ চন্দ্র দত্ত সেখানে উপস্থিত ছিলেন।