মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ আগস্ট:
মেহেরপুর মাদক পাচার প্রতিরোধ কমিটির উদ্যেগে কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা,পুলিশ প্রশাসনের কর্মকর্তা সহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ ১৬ আগস্ট সোমবার সকালে মেহেরপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম। আলোচনায় অংশ নেয়,মেহেরপুরের পুলিশ সুপার ইকবাল হোসেন,মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, সাংবাদিক রফিক-উল আলম,গাংনী পৌর মেয়র আহম্মদ আলী, মেহেরপুর পৌর কাউন্সিলর আব্দুর রহিম, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আহসান হাবিব প্রমুখ ।
অপর দিকে একই দিন একই স্থানে জেলা চোরাচালান প্রতিরোধ কমিটির উদ্যোগে মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম এর সভাপতিত্বে চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন, মেহেরপুরের পুলিশ সুপার ইকবাল হোসেন, সিভিল সার্জন ডাঃ আব্দুস শহীদ,মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন,মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার একেএম আজাদুর রহমান, পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মিয়াজান আলী প্রমুখ ।