মেহেরপুর নিউজ: মেহেরপুরে মাদক পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন ক¶ে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তৌফিকুর রহমান, সহকারী পুলিশ সুপার ষেখ জাহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার রায়, জেল সুপার কেবে কারুল হাসান প্রমুখ। এছাড়াও একই সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন কমিটি, এ্যাসিড অপরাধ নিয়ন্ত্রন কমিটি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।