অন্যান্য

মেহেরপুরে মাদক বিক্রি ও প্রকাশ্যে সেবন প্রতিরোধে গণ স্বাক্ষর অভিযান

By মেহেরপুর নিউজ

July 17, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জুলাই: মেহেরপুর হালদারপাড়া যুব সম্প্রদায়ের উদ্যোগে এলাকায় মাদক বিক্রি ও প্রকাশ্যে সেবন প্রতিরোধ করার লক্ষে গণ স্বাক্ষর অভিযান শুরু করেছে এলাকার যুবকরা।

জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরনের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে গণ স্বাক্ষর অভিযান শুরু করা হয়। এর আগে ২ দিন রাতে তারা পোষ্টারিং ও মশাল জ্বালিয়ে মানববন্ধন করে।