মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে হিরোইন ও ফেনসিডিলসহ এক দম্পতিকে আটক করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে মেহেরপুরের হোটেল বাজার এলাকা আজমেরী বেগমের বাড়ির ভাড়াটিয়া তুষার ওরফে তুসো তার স্ত্রী রেবেকা খাতুন দম্পতিকে আটক করা হয়।
ডিবির এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তারা মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় আজমেরী বেগমের বাড়ির ভাড়াটিয়া তুষার ও তার স্ত্রী রেবেকা কে আটক করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ৬ বোতল ফেন্সিডিল ও ৩২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অন্যদের মধ্যে এএসআই ইব্রাহিম বিশ্বাসসহ ডিবি পুলিশের অন্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।