মেহেরপুর নিউজ, ১৮ সেপ্টেম্বর: মেহেরপুর মাদক নিয়ন্ত্রক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জিনিয়াস ল্যবরেটরি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ রিতা পারভিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
বক্তব্য রাখেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল, সহকারী পরিদর্শক বিশুজিত গোলদার, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক, জিনিয়াস ল্যবরেটরি স্কুল এন্ড কলেজ উপাধ্যক্ষ সামসুর রহমান টুটুল।