মেহেরপুর নিউজ, ০৪ এপ্রিল: মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মানবাধিকারের ধারনা প্রায়োগিক দিক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মানবাধিকার কমিশনের সর্বধনিক সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ডা. রমেশ চন্দ্র নাথ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম শফিউল আজম, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোসাররফ হোসেন, সহকারী পরিচালক আকলিমা খাতুন প্রমুখ।