বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালী

By মেহেরপুর নিউজ

December 10, 2017

মেহেরপুর নিউজ, ১০ ডিসেম্বর: মেহেরপুরে মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী বের করা হয়েছে।

রবিবার সকালে সদর উপজেলার আমঝুপিতে হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম এ র‌্যালীর আয়োজন করে। হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরামের আহবায়ক আবু আবিদের নেতৃত্বে এ র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালীতে হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।