বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মানবাধিকার দিবস পালিত

By মেহেরপুর নিউজ

December 10, 2023

মেহেরপুর নিউজ:

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে মানবাধিকার দিবস পালন করা হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।

” সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায় বিচার “এ প্রতিপাদ্যের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস প্রমুখ।

এদিকে এর আগে মানবাধিকার দিবস উপলক্ষে একটি র‍্যালী বের করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে র‍্যালিটি জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।