মেহেরপুর নিউজ,১৩ এপ্রিল: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানবিক সহায়তা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বকর সিদ্দিকী, প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো প্রমুখ।