বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মানব পাচার প্রতিরোধ বিষয়ক জেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 30, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ সেপ্টেম্বর: মেহেরপুরে মানব পাচার প্রতিরোধ বিষয়ক জেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা পৌনে ১২ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায়   সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেলওয়ার হোসেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, সহকারী পুলিশ সুপার আঃ মতিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা, মজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম নাজমুন নাহার, সহকারী কমিশনার সাবরিনা শারমিন,  জেলা তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, পলাশী পাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। মানব পাচার প্রতিরোধ বিষয়ক সভায় নারী ও শিশু পাচার মামলার তথ্য, মানব পাচার রোধ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সংক্রান্ত আলোচনা করা হয়।