বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 10, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে মানব পাচার প্রতিরোধে বিদ্যমান সুযোগ, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার মাদক পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত  অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে মাদক পাচার প্রতিরোধ কমিটির সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হাসান রুমন, এন এস আই’র ডিডি মিজানুর রহমান মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার, জেলা আনসার কমান্ডেন্ট প্রদীপ চন্দ্র দত্ত, মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, ইসলামিক ফাউন্ডেশন এর উপজেলা সিরাজুম মনির, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া প্রমুখ।