বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মানব পাচার বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 10, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুরে মাসিক মানব পাচার বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে, আলোচনা সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ-আল-আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আনসার কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম, সহ কমিটির অন্যান্য সদস্যগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।