অন্যান্য

মেহেরপুরে মানুষ চলাচলের পথে পানি সহ আবর্জনা ফেলার অপরাধে গৃহবধু মরিয়ম কে পিটিয়ে জখম

By মেহেরপুর নিউজ

August 27, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ আগস্টঃ

মানুষ চলাচলের পথে পানি সহ আবর্জনা ফেলার অপরাধে মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে মরিয়ম (২২) নামের এক গৃহবধুকে পিটিয়ে মারাত্মক জখম প্রতিবেশীরা। আহত মরিয়ম বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,আহত মরিয়মের অবস্থা আশংকামুক্ত।

আজ ২৭ আগস্ট শুক্রবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের জালালউদ্দিনের  স্ত্রী মরিয়ম গরুর খাবারের পাত্রটি পরিস্কার করার সময় ময়লা পানি রাস্তার উপরে ফেলে। এ ঘটনায় তাৎক্ষনিক প্রতিবাদ করে প্রতিবেশী শপথ আলী ছেলে মহাতাব আলী ও তার  ভাই সাত্তার। প্রতিবাদ করলে মরিয়ম তাদের গালিগালাজ করে। তারা ক্ষিপ্ত হয়ে মরিয়মকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে চলে যায়।