বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মারামারিতে জাহিরুল নামের এক আলগামন চালক আহত

By মেহেরপুর নিউজ

October 03, 2019

মেহেরপুর নিউজ: যাত্রী তোলাকে কেন্দ্র করে দুই আলগামন চালকের মারামারিতে জাহিরুল ইসলাম নামের এক আলগামন চালক আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। মেহেরপুরের গাংনী উপজেলার নওদা পাড়া গ্রামের মজিব আলীর ছেলে জাহিরুল ও আলিমুদ্দিনের ছেলে হাফিজুরের মধ্যে নিজ আলগামনে যাত্রী তোলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেই।

এসময় জাহিরুল ইসলাম আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।