বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মারামারি ঠেকাতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী আহত

By মেহেরপুর নিউজ

January 12, 2020

মেহেরপুর নিউজ:

দু পক্ষের মারামারি ঠেকাতে গিয়ে সাইফুল ইসলাম নামের এক এসএসসি পরীক্ষার্থী হামলার শিকার হয়েছে। আহত সাইফুলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রুমী ও মিঠু গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।

এসময় একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী হরিরামপুর গ্রামের সাদ আহমেদ এর ছেলে ফয়সাল ওই মারামারি ঠেকাতে যাই এ সময় উল্টো ফয়সালের উপর হামলা চালালে সে মারাত্মক আহত হয়। ফয়সালকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।