মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ মে: মার্কিন রাষ্ট্রদুত ড্যান ডব্লিউ মজিনা মেহেরপুরের মুজিবনগর পরিদর্শনের যাত্রা পথে আজ বুধবার দুপুর পৌনে ১২ টার দিকে মেহেরপুর সার্কিট হাউসে এসে পৌছালে জেলা প্রশাসক মাহমুদ হোসেন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পুলিশ বাহিনীর একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় তিনি তাদের সালাম গ্রহন করেন। মেহেরপুর পুলিশ সুপার একে এম নাহিদুল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ সেখানে উপস্থিত ছিলেন। পরে তিনি মুজিবনগরের উদ্যোশ্যে মেহেরপুর ত্যাগ করেন।