মেহেরপুর নিউজঃ মেহেরপুরে মার্সেল–এর একটি ফ্রিজ কিনে ৫০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন নাজিম শেখ। তিনি মেহেরপুর স্টেডিয়াম পাড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, মক্কা ইলেকট্রনিক্স মার্সেল শোরুম থেকে ২৬ হাজার ৫০০ টাকায় একটি ফ্রিজ কেনার পর তিনি এ পুরস্কার লাভ করেন।
মঙ্গলবার বিকালে আনুষ্ঠানিকভাবে তার হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা আবু হেনা রনি, যিনি বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মার্সেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের হেড অব সেলস হোসেন মো. রুহিন সাব্বির, ডেপুটি হেড অব সেলস মো. মতিউর রহমান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর নুরুল ইসলাম রুবেল, রিজিওনাল সেলস ম্যানেজার মো. আরফান হোসেন, ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা এবং মক্কা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী দেওয়ান আলিমুজ্জামান রিমনসহ অন্যান্যরা।