বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা-কর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

By মেহেরপুর নিউজ

November 08, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ নভেম্বর: মেহেরপুরে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা-কর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। স্মারকলিপি’র মাধ্যমে তারা সাফ জানিয়ে দিয়েছেন,নেতা-কর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আগামী ২১ নভেম্বর থেকে আন্তঃ জেলা ও দূরপাল্ল­ার সব রুটে বাস চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হবে। মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান হাবিব সোনা স্বাক্ষরিত স্মারক লিপিতে জানা গেছে, মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও ইজি বাইক শ্রমিকদের সাথে বিগত দিনের সৃষ্ট গোলমালের জের ধরে গত ২৭ সেপ্টম্বর মেহেরপুর জেলা মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়। পরে ওই মামলা প্রত্যাহারে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা আশ্বস্থ করলেও অদ্যাবধি তা প্রত্যাহার করা হয়নি। এতে মেহেরপুরের বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা-কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

গত ৫ নভেম্বর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের মাসিক সভায় মামলা প্রত্যাহারের জোর দাবি তোলা হয়। সভার সিদ্ধান্ত মতে আগামী ২০ নভেম্বরের মধ্যে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা-কর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার না করলে পরদিন থেকে আন্তঃ জেলা ও দূরপাল­ার সব রুটে বাস চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত তার ঘরে ফিরবেন না।