বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মাসব্যাপী হকি প্রশিক্ষনের সমাপ্ত

By মেহেরপুর নিউজ

January 22, 2023

মেহেরপুর নিউজ:

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী হকি প্রশিক্ষন সমাপ্ত । রবিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ফুটবল মাঠে মাসব্যাপী হকি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ ,আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরির ক্রীড়া সম্পাদক সোহেল রানা সবুজ,আসাদুর রহমান লিটন।মাসব্যাপী হকি প্রশিক্ষণে ৩০ জন ছেলে মেয়ে অংশগ্রহণ করে। এর আগে প্রশিক্ষনার্থীদের মাঝে জার্সি বিতরণ করা হয়।