বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মাসব্যাপী হকি প্রশিক্ষণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 03, 2023

মেহেরপুর নিউজ:

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী হকি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে মেহেরপুর সদর উপজেলা আমঝুপিতে মাস ব্যাপী হকি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা আতিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাস ব্যাপী হকি প্রশিক্ষণের উদ্বোধন করেন। আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, বাংলাদেশ হকি ফেডারেশনের হকি প্রশিক্ষক হাসান রনি।মাসব্যাপী হতে প্রশিক্ষণ ৩০ জন ছেলে মেয়ে অংশগ্রহণ করছে। পরে প্রশিক্ষনার্থীদের মাঝে হকি খেলার সামগ্রী বিতরণ করা হয়।