বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 24, 2019

মেহেরপুর নিউজ, ২৪ ফেব্রুয়ারি: মেহেরপুর জেলা প্রশাসরে উদ্যোগে জেলার মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণু পদ পাল , মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সামিউল হক, মো: মামুন প্রমুখ। সভায় সরকারী রাজস্ব আদায়ে সকল কর্মকর্তাকে সার্বিক ভাবে দায়িত্ব পালন করার আহবান জানানো হয়।