বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্ত

By মেহেরপুর নিউজ

March 16, 2023

মেহেরপুর নিউজ:

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণ সমাপ্ত । বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চূন্নু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে জার্সি বিতরণ করেন। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান অন্যদের মধ্যে সহকারী শিক্ষক ফারহা হোসেন লিটন, আব্দুল কুদ্দুস, আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরির ক্রীড়া সম্পাদক সোহেল রানা সবুজ, আসাদুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।