মেহেরপুর নিউজঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে এবং মেহেরপুর নিউজের সহযোগিতায় কুরআন-সুন্নাহর আলোকে ধারাবাহিক আলোচনা “মাহে রমজানের ডাক” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে মেহেরপুর শহরের থানাপাড়া মসজিদে এ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“লাইলাতুল কদরের আমল কী, কবে, কখন?” শীর্ষক আলোচনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ নাইমুল ইসলাম। পরে ইসলামী গজল পরিবেশন করেন মোঃ রাফিউল ইসলাম।