বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মাহে রমজানের ডাক শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠিত

By Meherpur News

February 22, 2026

মেহেরপুর নিউজ:

পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে এবং মেহেরপুর নিউজের সহযোগিতায় ‘কুরআন-সুন্নাহর আলোকে ধারাবাহিক আলোচনা: মাহে রমজানের ডাক’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে মেহেরপুর শহরের থানাপাড়া মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘মাহে রমজানের আমল’ বিষয়ক আলোচনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি সাদিকুর রহমান সাদী। তিনি রমজানের তাৎপর্য, রোজার ফজিলত ও করণীয় আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হুসাইন আহমেদ এবং গজল পরিবেশন করেন আব্দুল্লাহ আন নূর।