বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ‘মাহে রমজানের ডাক’ ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত

By Meherpur News

March 15, 2026

মেহেরপুর নিউজ:

পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে এবং মেহেরপুর নিউজের সহযোগিতায় কুরআন-সুন্নাহর আলোকে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান ‘মাহে রমজানের ডাক’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে মেহেরপুর শহরের থানাপাড়া মসজিদে এ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

“টাকা দিয়ে সদকাতুল ফিতির আদায়” শীর্ষক আলোচনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাগপুর বায়তুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাহমীদ হোসেন নূর। পরে গজল পরিবেশন করেন মোঃ জিহাদ।

অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত থেকে মাহে রমজানের তাৎপর্য ও সদকাতুল ফিতির বিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শোনেন।