বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ‘মাহে রমজানের ডাক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত

By Meherpur News

March 17, 2026

মেহেরপুর নিউজঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে এবং মেহেরপুর নিউজের সহযোগিতায় ‘কুরআন-সুন্নাহর আলোকে ধারাবাহিক আলোচনা: মাহে রমজানের ডাক’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে মেহেরপুর শহরের থানাপাড়া মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘মহিলাদের ঈদের নামাজ’ বিষয়ক আলোচনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঘোষপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সামিউল হক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মেঃ ফাইম। এছাড়াও গজল পরিবেশন করেন মোঃ মহসিন হাসান নাফিস। অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত থেকে আলোচনা মনোযোগ সহকারে শোনেন এবং মাহে রমজানের তাৎপর্য ও আমলের গুরুত্ব সম্পর্কে অবহিত হন।