বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ‘মাহে রমজানের ডাক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত

By Meherpur News

March 04, 2026

মেহেরপুর নিউজ: পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে এবং মেহেরপুর নিউজের সহযোগিতায় কুরআন-সুন্নাহর আলোকে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান ‘মাহে রমজানের ডাক’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মেহেরপুর শহরের থানাপাড়া মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘যাকাতের নেসাব’ শীর্ষক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন বারাদী মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি মাসুদ আজহার। তিনি যাকাতের বিধান, নেসাবের পরিমাণ এবং সঠিকভাবে যাকাত আদায়ের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাইফান হক আরাফ। এছাড়াও ইসলামী গজল পরিবেশন করেন মো. সামী, যা উপস্থিত মুসল্লিদের মাঝে ধর্মীয় আবহ সৃষ্টি করে।

আয়োজকরা জানান, মাহে রমজানজুড়ে কুরআন-সুন্নাহভিত্তিক এ ধারাবাহিক আলোচনা অব্যাহত থাকবে।