বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে “মাহে রমজানের ডাক” শীর্ষক কুরআন-সুন্নাহ ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত

By Meherpur News

March 08, 2026

মেহেরপুর নিউজঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে এবং মেহেরপুর নিউজের সহযোগিতায় “মাহে রমজানের ডাক” শীর্ষক কুরআন-সুন্নাহর আলোকে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে মেহেরপুর শহরের থানাপাড়া মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে “মহিলাদের জামাতের সহিত ফরজ ও তারাবির নামাজ আদায় এবং প্রশ্নোত্তর পর্ব” বিষয়ে আলোচনা করেন মেহেরপুর জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ নাহিদুল ইসলাম। পরে গজল পরিবেশন করেন মোঃ তামিম হোসেন।

অনুষ্ঠানে মাহে রমজানের ফজিলত, নামাজের গুরুত্ব এবং ইসলামের বিভিন্ন বিধান সম্পর্কে উপস্থিত মুসল্লিদের মাঝে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।