বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ‘মাহে রমজানের ডাক’ অনুষ্ঠানে এতেকাফের মাসায়েল নিয়ে আলোচনা

By Meherpur News

March 09, 2026

মেহেরপুর নিউজ:

পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে এবং মেহেরপুর নিউজের সহযোগিতায় কুরআন-সুন্নাহর আলোকে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান “মাহে রমজানের ডাক” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের থানাপাড়া মসজিদে এ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে “এতেকাফের মাসায়েলসহ বিস্তারিত” শীর্ষক বিষয়ে আলোচনা করেন শোলমারী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি তরিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. শুয়াইব আহমেদ। পরে গজল পরিবেশন করেন মো. মাহিম খান।

এ সময় স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষ উপস্থিত থেকে মাহে রমজানের তাৎপর্য ও এতেকাফ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন।