মেহেরপুর নিউজ:
পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে এবং মেহেরপুর নিউজের সহযোগিতায় কুরআন-সুন্নাহর আলোকে ধারাবাহিক আলোচনা “মাহে রমজানের ডাক” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের থানাপাড়া মসজিদে এ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিন “লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত” শীর্ষক আলোচনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি দেলাওয়ার হুসাইন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোঃ সাঈদ। পরে গজল পরিবেশন করেন মোঃ মাহাসির হাসান নাফিস।