মেহেরপুর নিউজঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে এবং মেহেরপুর নিউজের সহযোগিতায় কুরআন-সুন্নাহর আলোকে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান ‘মাহে রমজানের ডাক’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মেহেরপুর শহরের থানাপাড়া মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিনের আলোচনার বিষয় ছিল “সাদকাতুল ফিতরের নেসাব”। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর গড় মসজিদের ইমাম ও খতিব মুফতি বায়েজিদ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. নাহিদ। এছাড়া অনুষ্ঠানে গজল পরিবেশন করেন মো. রাফিউল।