বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মায়ের উপর অভিমান করে এক যুবকের বিষ পান করে আত্মহত্যার চেষ্টা

By মেহেরপুর নিউজ

April 29, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ এপ্রিল: মেহেরপুর মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের জবেদ আলীর ছেলে শরিফুল ইসলাম (২৮) মায়ের উপর অভিমান করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায় । জানা গেছে, রোববার দুপুরে শরিফুল ইসলাম মায়ের সাথে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটকাটি হলে শরিফুল তার বসত ঘরে ডুকে ঘরে থাকা বিষ পান করে। পরিবারের লোকজন টেরপেয়ে দ্রত তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে বিষ উত্তলোন করে । বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভতি আছে। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার জানান শরিফুল এখন আশংকা মুক্ত।