অন্যান্য

মেহেরপুরে মা ও শিশু স্বাস্থ্য সহ কয়েকটি বিষয়ের ওপরে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 12, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১২ জুন:

বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের সহযোগীতায় ডিআইসি মেহেরপুর শাখার উদ্যেগে সিপিআই, মা ও শিশু  স্বাস্থ্য এবং আইনী সেবা সহ বিভিন্ন সেবাদান বিষয়ে বিভিন্ন প্রত্রিষ্ঠানের কর্মকর্তাদের অংশ গ্রহনে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ জুন শনিবার সকালে ডিআইসি মিলনায়তনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন ডিআইসি’র মেহেরপুর জেলা কোঅর্ডিনেটর জাকির হোসেন। আলোচনায় অংশ নেন,মেহেরপুরের সিভিল সার্জনের প্রতিনিধি আব্দুস সালাম,ব্রাকের  প্রতিনিধি গোলাম রব্বানী,মেরি স্টপের মেহেরপুর প্রধান রোকনুজ্জামান।