খেলাধুলা

মেহেরপুরে মিজানুর রহমান স্মৃতি ফুটবলে টুঙ্গী একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

October 02, 2015

মেহেরপুর নিউজ,০২ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার রাইপুর জাগরণী ক্লাবের উদ্যোগে রাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত মরহুম মিজানুর রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে টুঙ্গী একাদশ জয়লাভ করেছে।

শুক্রবার অনুষ্ঠিত খেলায় টুঙ্গী একাদশ টাইব্রেকারে ৪-২ গোলে মোমিনপুর ডায়মন্ড ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র থাকায় টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি করা হয়।