বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মিডওয়াইফ দিবস পালিত

By Meherpur News

May 12, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মিডওয়াইফ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

মেহেরপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের আরএমও জাহিদুল হক ও ডা. ফজলুর রহমান।

এসময় বক্তব্য দেন মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক আজিরুন্নেসা, বিএনএ’র সহ-সভাপতি আসাদুল হক, সাধারণ সম্পাদক তুষার বিশ্বাস, সুপারভাইজার বেলায়েতুন নেসা, সুশীলা মন্ডল, কুলসুম আরা খাতুন ও মিডওয়াইফ ফাতেমা আক্তারসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে মিডওয়াইফ দিবস উপলক্ষে কেক কাটা হয়।