অন্যান্য

মেহেরপুরে মিডিয়া কর্মীদের নিয়ে যক্ষা নিয়ন্ত্রণে বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 25, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ মে: জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ মন্ত্রনাণয় ও ব্রাকের উদ্যোগে মেহেরপুর সিভিল সার্জন মিলানায়তনে মিডিয়া কর্মী এবং সুশীল সমাজের সদস্যদের নিয়ে যক্ষা নিয়ন্ত্রণে বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকাল ১১ টায় জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. আব্দুস সহিদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবুল মিয়া। বিশেষ অতিথি ছিলেন, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. শ্যামল কৃষ্ণ সাহা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক ডা. আবুল বাসার, জুনিয়র কসালটেন্ট (বক্ষব্যাধি) ডা. গোলাম মোস্তফা, বক্ষ ব্যাধি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. মনিরুল হক, এএসপি সার্কেল সাহেদ আকবর খাঁন, ব্র্যাকের ম্যানেজার গোলাম মোস্তফা, ব্রাকের উপজেলা ব্যবস্থাপক মনিরুল ইসলাম প্রমুখ। জাতীয় পর্যায়ের চেয়েও মেহেরপুরে যক্ষা নিয়ন্ত্রনে অগ্রগতি সন্তোষ জনক উল্লেখ করে মেহেরপুরকে যক্ষা মুক্ত করতে সকলের সহযোগিতা চান সিভিল সার্জন।