খেলাধুলা

মেহেরপুরে মিডিয়া কাপ ফুটবলে এফসিবি জয়ী

By মেহেরপুর নিউজ

August 10, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ আগষ্ট: মেহেরপুর টিভি মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার বন্দর মাঠে অনুষ্ঠিত মিডিয়া কাপ ফুটবল টুর্ণামেন্টের খেলায় মেহেরপুর এফসিবি একাদশ জয়লাভ করেছে।

রোববার বিকালে অনুষ্ঠিত খেলায় এফসিবি ৪-০ গোলে সদর উপজেলার আশরাফপুর জনকল্যাণ ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের সেলিম, হিরক, নবীন মামুন ও এখলাস  প্রত্যেকে ১টি করে গোল করে।