মেহেরপুর নিউজ,১৪ মার্চ: মেহেরপুর এমসিসি ক্লাবের উদ্যোগে মল্লিকপাড়া মাঠে অনুষ্ঠিত মল্লিকপাড়া মিনি ক্রিকেট টুর্ণামেন্টে সিক্স গান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সিক্সগান ৪৪ রানে বাগানপাড়া একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে সিক্সগান ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। জিকো দলের পক্ষে ৫৪ রান করে। জবাবে খেলতে নেমে বাগানপাড়া ৮ ওভারে ৫০ রান করে সবাই আউট হয়ে যায়। সাকিব সর্বোচ্চ ১৫ রান করে। নিটিল ও জিকো ৩ টি করে উইকেট লাভ করে । জিকো ম্যান অবদি ম্যাচ ও বাবু ম্যান অব দি সিরিজ নির্বাচিত হয়। খেলা শেষে বিএমএর সভাপতি ড. রমেশ চন্দ্র নাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন মাহবুবুল হক মন্টু।