মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ ডিসেম্বর: মেহেরপুর এফসিবি ক্লাবের উদ্যোগে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয মাঠে অনুষ্ঠিত খেলায় চাঁদবিল একাদশ ও কলেজ পাড়া একাদশ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
আজ মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত ১ম খেলায় চাঁদবিল একাদশ টাইব্রেকোরে ২-১ গোলে রাইপুর চাঁদের হাটকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে মালেক রিফুল এবং বিজীত দলের শাহিন গোল করে। একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় কলেজ পাড়া একদাশ ২-০ গোলে ল্যাডি বাবা লোলাকে পরাজিত করে। খেলায় বিজযী দলের পক্ষে সাইদ ও রতন গোল করে।