বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মিরাজুল নামের এক যুবককে পিটিয়ে জখম

By মেহেরপুর নিউজ

April 29, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামে মিরাজুল (২০) নামের এক যুবক কে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে পিটিয়ে জখম করেছে গ্রামের কয়েক জন বন্ধু। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছে,মিরাজুলের অবস্থা আশংকামুক্ত। জানাযায়,রোববার বিকালে শোলমারি বাংঙ্গাল পাড়ার আজিজুলের ছেলে মিরাজুল কে গ্রামের রমজান আলীর ছেলে ওয়াসিম, রহমানের ছেলে মহাসিন ও আমানুল এবং হায়দার তাকে বেধড়ক মারপিট করে একটি বাগানে ফেলে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে গুরুতর আহত অবস্থায় মিরাজুলকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে ।