বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মিলন হত্যাকরীদের বিচারের দাবিতে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

May 24, 2016

মেহেরপুর নিউজ, ২৪ মে: মেহেরপুরের গাংনীর ঝিনেরপুল এলাকায় হাসানুজ্জামান মিলনের হত্যাকারীর গ্রেফতার ও আসামীদের বিচারের দাবিতে মানবন্ধন করেছে তার পরিবারসহ এলাকাবাসী। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মানববন্ধ অনুষ্ঠিত হয়। নিহত হাসানুজ্জামান মিলনের পিতা হামিদ মল্লিকের নেতৃত্বে নিহতের সন্তানসহ সদর উপজেলার শ্যামপুর গ্রামের দুশতাধিক সাধারন মানুষ অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে গাংনীর ঝিনেরপুর এলাকা থেকে রক্তমাখা অবস্থায় হাসানুজ্জামান মিলনের ব্যবহুত মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। পরদিন সকালে একই এলাকা থেকে হাসানুজ্জামান মিলনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে হত্যাকারী সন্দেহে মিলনের স্ত্রী মানছুরা খাতুন, তার দুলাভাই আব্দুর রশিদ ও রশিদের স্ত্রী মাছনুয়ারা খাতুনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার পর থেকে মানছুরার পরকিয়া প্রেমিক গাংনীর বিসমিল্লাহ হার্ডওয়ারের মালিক মোজাম্মেল হক পলাতক রয়েছে।