শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে মিশন প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

By মেহেরপুর নিউজ

March 02, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০২ মার্চ: মেহেরপুর মিশন প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ২০১৩ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষায় বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সকালে মিশন প্রাথমিক বিদ্যালয়  মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেভা বিলিয়ন সর্দার। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেভ দ্যা চিলড্রেন মেহেরপুর প্রজেক্টের সিনয়র ম্যানেজার ফারুক হোসেন । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাখি বিশ্বাস, শিতল মন্ডল, সিমসন মন্ডল, শামিম রেজা প্রমুখ। পরে  বৃপ্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরুস্কার ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয়। উল্লেখ্য, ২০১৩ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় মিশন প্রাথমিক বিদ্যালয় থেকে ৩৬ জন পরীক্ষা দিয়ে ২৫ জন জিপিএ ৫ এবং ১১ জন এ গ্রেডে পেয়ে পাশ করে জেলায় ১ম স্থান অর্জন করে । এদের মধ্যে ৮ জন ট্যানেলপুল সহ আরও ৩ জন সাধারন গ্রেডে বৃত্তি পায় । বৃত্তি প্রাপ্তদের মধ্যে মিশন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাথীরা জেলায় ১ম, ২য় ও ৪র্থ  স্থান দখল করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন রেখেছে।

বৃত্তিপ্রাপ্তরা হলো:

জেলায় ১ম আহনাফ রহমান বৃন্তসহ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলো নাফিজুল ইসলামনাবিক,হেলেন খান, মাশরাফি শাহরিয়ার সিয়াম,সানজিদা ইয়াসমিন রিমি,মাশরুবা তৌফিক টিনা, অর্পিতা ইসলাম ওএ্যরিনা আজিজ জেসি । এছাড়া সাধারন গ্রেডে নাইম খঅন, আরাফ ও প্রজ্ঞা পারমিতা,আসিম জামান মমি বৃত্তি লাভ করে।