বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মিশন স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পূনর্মিলনী

By মেহেরপুর নিউজ

September 05, 2017

মেহেরপুর নিউজ, ০৫ সেপ্টম্বর: মেহেরপুর শহরের মিশন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ঈদ পূনর্মিলনী উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

মঙ্গলবার সকালে মিশন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু করে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে অন্যদের মধ্যে মিশন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী শুব্রত মল্লিক, আলভী রহমান, তাসফিক, সোহান, পুতুল, ঋতু, সিয়াম, অনিক প্রমুখ অংশ গ্রহন করেন। পরে সাধুবার্ন চার্য মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।