বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মীনা দিবস পালিত

By মেহেরপুর নিউজ

September 24, 2022

মেহেরপুর নিউজ:

আলোচনা সভা, গল্পবলা, র‍্যালী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেহেরপুরে মীনা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সহকারী জেলা শিক্ষা অফিসার আতাউর রহমানের সভাপতিত্ব মেহেরপুর জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসে উদ্যোগে অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস।

অনুষ্ঠানে ” নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা ” শীর্ষক আলোচনা ও গল্প বলেন মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, প্রধান শিক্ষক শ্বাশ্বত নিপ্পন চক্রবর্তী। পরে সেখানে মীনা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এদিক এর আগে মীনা দিবস উপলক্ষে একটি র‍্যালী বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের নেতৃত্ব র‍্যালীটি বি এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে বাদ্যের তালে তালে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।র‍্যালীতে অন্যদের মধ্যে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দীন, প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, শহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।