বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মুক্তিযােদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 16, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুরের নবাগত পুলিশ সুপার বিপিএম বার, পিপিএম এস এম নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির প্রমুখ। এর আগে বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সন্তানদের সংবর্ধনা দেয়া হয়।