বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের অভিযোগ যাচাই-বাছাই ফরম বিতরন উদ্বোধন

By মেহেরপুর নিউজ

September 07, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ সেপ্টেম্বর :

মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে  মঙ্গলবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের অভিযোগ যাচাই-বাছাই ফরম বিতরন উদ্বোধন করা হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল কাশেম উপস্থিত থেকে ফরম বিতরন উদ্বোধন করেন।এসময় অন্যান্যের মধ্যে ডেপুটি কমান্ডার মতিয়ার রহমান বাচ্চু, আব্দুর রশিদ, সদর উপজেলা কমান্ডার সিরাজুল ইসলাম, মুজিবনগর উপজেলা কমান্ডার আব্দুল জলিল সেখানে উপস্থিত ছিলেন।