বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

March 26, 2016

মেহেরপুর নিউজ, ২৬ মার্চ: মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, মুক্তিযোদ্ধা বিসয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া।

বক্তব্য রখেন ডেপুটি কমান্ডার আলতাফ হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদেরফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।